Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় পরকিয়ার অভিযোগে স্বামীর কো/পে স্ত্রী গুরুতর জ/খম, স্বামী আ/টক

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
আগস্ট ২, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলায় পরকিয়ার অভিযোগে স্বামীর ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন এক নারী। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

 

আহত গৃহবধূর নাম তৃষা আক্তার (৩১)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার আব্দুল করিমের মেয়ে ও ব্র্যাকের মাঠ সংগঠক হিসেবে তালা উপজেলায় কর্মরত ছিলেন। তার স্বামী মফিজুল ইসলাম (৪১), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ঘোষগাতি গ্রামের মৃত আব্দুল সালাম ফকিরের ছেলে। দম্পতি তালার জেঠুয়া গ্রামের বাবলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

 

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী মফিজুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তৃষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত স্বামীকে আটক করি। ঘটনার পেছনে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।