এম শরিফুল ইসলাম এসস্টাপ রিপোর্টার, নড়াই
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গিকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগষ্ট) দুপুরে জেলা প্রশাসন, নড়াইল ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নড়াইল এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিঃ জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের আহম্মেদ, অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট এম এম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নড়াইলের অধ্যক্ষ আবুল বাশার আল মামুনসহ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রবাসীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার অজন করছে। তাই প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং সম্মানজনক সামাজিক অবস্থান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
অনুষ্ঠানে রেমিট্যান্স যোদ্ধা হিসাবে প্রবাসী জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা সিঙ্গাপুর প্রবাসী বাকের মোল্যা, সৌদি আরব নয়ন তারা দুই জনকে সম্মাননা প্রদান করা হয়।

