Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে গার্মেন্ট শ্রমিক স্ত্রীকে হ/ত্যার পর ঘরে আ/গুন, স্বামী প/লাতক

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
আগস্ট ৩, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্ট শ্রমিক স্ত্রীকে হত্যার পর ঘরের ভেতরে আগুন লাগিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়েছে এক স্বামী। শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

 

নিহতের নাম মারুফা আক্তার (৩০)। তিনি ইন্দ্রপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। নিহত মারুফা স্থানীয় একটি গার্মেন্টে কাজ করতেন। তাদের তিন বছর আগে বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে দাবি নিহতের পরিবারের।

 

নিহত মারুফার ছোট বোন কুলছুম আক্তার জানান, তার বোনের বেতনের টাকা না দিলে প্রায়ই মারধর করত স্বামী মিজান। কখনও কখনও মারুফাকে ঘরে তালাবদ্ধ করে রাখাও হতো। তিনি আরও অভিযোগ করেন, ৩-৪ দিন আগে মিজান মাথায় আঘাত করে মারুফাকে হত্যা করে। পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে শনিবার রাতে লাশ মেঝেতে রেখে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।