Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অস্বচ্ছল পাঁচ মেধাবী ছাত্রীকে শিক্ষাবৃত্তি দিল যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট

যশোর প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো পাঁচজন ছাত্রীকে বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এই উদ্যোগ নার্সিং শিক্ষায় আগ্রহী অথচ আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য আশার আলো হয়ে এসেছে।

 

শিক্ষাবৃত্তিপ্রাপ্ত পাঁচ ছাত্রী হলেন: শামিমা শাম্মি মিতা, ফাতেমা বিবি রেশমা, সিগমা খাতুন, সানজিদা ইসলাম ও সুরাইয়া সুলতানা ঊষা। তাদের কেউ দিনমজুর, কেউ চা বিক্রেতা, আবার কেউ ভ্যান চালকের সন্তান। অনেকে লোন নিয়ে ভর্তি হয়েছিলেন নার্সিং পড়ার স্বপ্ন নিয়ে।

 

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. ফিরোজা বেগম বলেন, “আমরা প্রতি বছর সরকার নির্দেশিত দুটি কোটায় বিনা খরচে ভর্তির সুযোগ দিয়ে থাকি। এবার সেখানে চারজনকে সুযোগ দিয়েছি। পাশাপাশি শিক্ষাবৃত্তির আওতায় আরও পাঁচজনকে যুক্ত করা হয়েছে, যাতে তারা অর্থের চিন্তা ছাড়াই লেখাপড়া চালিয়ে যেতে পারে।”

 

এই পাঁচ শিক্ষার্থীকে যথাক্রমে এক লাখ পাঁচ হাজার, সত্তর হাজার এবং ছেষট্টি হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এই অর্থ তাদের নিয়মিত বেতন ও হোস্টেল ফি থেকে সমন্বয় করা হবে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চারজন প্রথম বর্ষ ও একজন দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 

আদ্-দ্বীন ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার জানান, “চার দশকের বেশি সময় ধরে আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সেবা দিয়ে আসছি। এবার শিক্ষায় সহায়তার অংশ হিসেবে এই বৃত্তি চালু করা হলো। প্রতিবছরই এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।