Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চত্বরে মোটরসাইকেল চু/রি: সিসিটিভি ফুটেজ দেখে গ্রে/প্তার দুই চো’র

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরে গ্যারেজ থেকে উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমানের ব্যবহৃত সরকারি মোটরসাইকেল চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে ও সকালে অভিযান চালিয়ে ধামইরহাট ও সাপাহার থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন,ধামইরহাট উপজেলার দক্ষিণ শিববাটি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে সিফাত আহমেদ রাফি এবং সাপাহার উপজেলার মুংরইল গ্রামের রেজাউল করিমের ছেলে মেহেদী হাসান (২১)।

 

জানা গেছে, গত ২৮ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার গ্যারেজে লাল-কালো রঙের একটি সরকারি টিভিএস মোটরসাইকেল রেখে নিজের অফিস কক্ষে কাজ করছিলেন ভুক্তভোগী প্রকৌশলী। বিকেল ৪টার দিকে সাইট পরিদর্শনে যাওয়ার সময় গ্যারেজে গিয়ে দেখতে পান তার মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে পালিয়েছে।

 

মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাটে অভিযান চালিয়ে সিফাত আহমেদকে গ্রেপ্তার করে। এসময় তার সঙ্গী আবু মুসা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সিফাতের দেয়া তথ্যের ভিত্তিতে পরে সাপাহারে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে চুরি হওয়া মোটরসাইকেলসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

 

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, জিজ্ঞাসাবাদে সিফাত স্বীকার করেছে যে সে ও পলাতক আসামি আবু মুসা মিলে এর আগেও উপজেলা পরিষদের গ্যারেজ থেকে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করেছিল। এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

তিনি আরও জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় চক্রটির অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।