Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পানিতে ডুবে যুবকের মৃ/ত্যু, ১৩ ঘণ্টা পর ম/রদেহ উ/দ্ধার

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 
আগস্ট ৩, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে শওকত রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর রবিবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত শওকত রহমান উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে শওকত তার ছোট ভাই সৌরভ রহমান (১৬) ও কয়েকজন বন্ধুর সঙ্গে খেলাধুলা শেষে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পুকুরের গভীর অংশে গিয়ে হঠাৎ করে পানিতে তলিয়ে যায় সে।

 

তার সঙ্গে থাকা ভাই ও বন্ধুরা তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের খবর দিলে স্থানীয়রা পুকুরে নেমে উদ্ধার অভিযান চালান। পরে ব্যর্থ হয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসকে জানানো হয়।

 

ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। রবিবার সকাল ৬টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল শওকতের মরদেহ উদ্ধার করে।

 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।