Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের অর্থ আ/ত্মসাতের অভিযোগ

যশোর প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও শিক্ষকরা জানান, মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকার কাজ করে দুই লাখ টাকার পুরো বিল উত্তোলন করা হয়েছে।

 

২০২৪-২৫ অর্থবছরে বিদ্যালয়টির ক্ষুদ্র মেরামতের জন্য সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত অর্থে অল্প কিছু জানালা-দরজা মেরামত, দেয়ালে হালকা প্লাস্টার ও রং করার মতো সীমিত পরিসরের কাজ করা হয়। এরপর ভুয়া বিল-ভাউচার জমা দিয়ে পুরো অর্থ তুলে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজল মিয়ার বিরুদ্ধে।

 

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এসব অনিয়মের সত্যতা নিশ্চিত করেছেন। ৮ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, আংশিক রঙের কাজ ছাড়া দৃশ্যমান কোনো বড় মেরামত হয়নি।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, “সব কাজ নিয়ম অনুযায়ী হয়েছে।” তবে সাবেক সভাপতি কাজল মিয়া বলেন, “আমি কিছু কাজ করিয়ে টাকা প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছিলাম। তিনি ভুয়া বিল বানিয়ে পুরো অর্থ আত্মসাৎ করেছেন।”

 

এ বিষয়ে যশোর সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মুন্সি সোহেল রানা বলেন, “বিদ্যালয়টির বিরুদ্ধে কিছু অনিয়ম পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

 

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।