শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগামী ৫ আগস্ট- ২০২৪ ছাত্র- জনতার গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিতারিত ও গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতি সভা করেছে বিএনপি।
রবিবার (৩ আগস্ট) বিকাল ৫ টায় গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের ব্যানারে রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান প্রমূখ। সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুল আলম শাহিন।

