Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মা/দক সেবনের দায়ে যুবককে ভ্রাম্যমাণ আদালতের কা/রাদণ্ড

নাজিম বকাউল, ফরিদপুর
আগস্ট ৩, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদক সেবন করে এলাকাবাসীর সঙ্গে অশান্তি সৃষ্টির অভিযোগে আলামিন মোল্লা (২৬) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

 

আদালত সূত্রে জানা যায়, আলামিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন এবং নিজেও নিয়মিত মাদক সেবন করতেন। রোববার মাদক সেবন করে স্থানীয়দের সঙ্গে অস্বাভাবিক আচরণ ও উশৃঙ্খলতা শুরু করেন। এমনকি হাতে দা নিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ উঠে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

 

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ওই সাজা প্রদান করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, “আলামিন মাদক সেবন করে দা উঁচিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছিল। এলাকাবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।