Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাবেক এমপি সোহরাব উদ্দিনের মতবিনিময়

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের আয়না এবং জনগণের কণ্ঠস্বর। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি স্থানীয় ও জাতীয় রাজনীতির বিভিন্ন প্রসঙ্গেও কথা বলেন এবং সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুনবী বাবু, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক নেতা আবুবকর সিদ্দিকসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতারা বলেন, রাজনৈতিক নেতাদের সাথে সাংবাদিকদের নিয়মিত মতবিনিময় হলে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে ধন্যবাদ জানান প্রেসক্লাবে এসে মতবিনিময় করায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।