Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বিদ্যুৎপৃ/ষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু 

অশোক মুখার্জী ,কলাপাড়া প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জী ,কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়ায়  ঘর মেরামত করতে গিয়ে  বিদ্যুৎতারিত হয়ে ইমন মৃধা নামে (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমনমৃধা পার্শ্ববর্তী উপজেলা আমতলীর সিকান্দার খালির চারঘাট গ্রামের বাসিন্দা নিজাম মৃধার ছেলে।

 

নিহতদের শশুর আবুল কালাম জানান, তার বসত ঘর নিচু হওয়ায় লোকজন নিয়ে  উঁচু করতে সবার সঙ্গে সহযোগিতা করছিলেন ইমন। কিন্তু হঠাৎই ঘরের টিনের চালা হয়তো কোন বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এসময় জামাতা ইমন বিদ্যুতায়িত হয়। পরে উপস্থিত সকলে টের পেয়ে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবুও বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।