Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তিন শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার তিন সন্তান—ফয়সাল আহাম্মেদ শান্ত, আব্দুল্লাহ আল আবির ও রাকিব আহমেদ-এর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল ৮টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ-এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম, শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউএনও ফারুক আহমেদ বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।র

উল্লেখ্য, বৈষম্য ও কোটা সংস্কারের প্রতিবাদে সারাদেশব্যাপী ছাত্র আন্দোলনের সময় বাবুগঞ্জের এই তিনজন নির্মমভাবে প্রাণ হারান। তাঁদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।