শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিতলমারীতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ দুই তরুণের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার হিজলা এলাকায় শহীদ সাবির ইসলাম সাকিব এবং কলতলা ইউনিয়নের চরচিংগরী গ্রামের শহীদ মো. জসিম ফকিরের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ও অ্যাডভোকেট মাসুদ রানা, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম.আর. ফরাজী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলার সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না,শহীদ সাবিরের পিতা শহিদুল ইসলাম এবং শহীদ জসিম ফকিরের পিতা মো. হায়াত আলী ফকিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

