Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)
আগস্ট ৫, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)

ফেনীর সোনাগাজীতে ৫ আগস্ট (মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

জামিউল ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আব্দুল মোমিন।

 

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মুফতি আহসান উল্লাহ কাসেমী।

 

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

 

এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা মুফতি নুরুল আমিন হক্ব, মাওলানা নিজাম উদ্দিন, মো. তানবীর হোসেন, অভিভাবক আব্দুল জলিল, সিরাজুল ইসলাম ও আবুল কাসেম প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে মুফতি আহসান উল্লাহ কাসেমীর পরিচালনায় নিহতদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।