Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্রীবরদীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)
আগস্ট ৫, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে শ্রীবরদী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিজয় র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন,

“২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন ঘটে এবং তিনি ভারতে পলায়ন করেন। এই দিনে আমাদের বিজয়ের ইতিহাস রচিত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এখনই দলকে সুসংগঠিত করতে হবে এবং নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।”

 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল হক চৌধুরী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুর রহমান খোকন, কৃষক দলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু, যুবদলের যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন, ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।