Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিএনপির বিজয় শোভাযাত্রা

এস আই মল্লিক, ঝিনাইদহ
আগস্ট ৫, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ

আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল সভাপতি এবং ঝিনাইদহ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হামিদুল ইসলাম হামিদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।

 

এদিকে জেলার কোটচাঁদপুর উপজেলায়ও একই উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়। কোটচাঁদপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে র‍্যালিটি মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, থানা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা এসকেএম সালাহ উদ্দিন বুলবুল সিডল প্রমুখ।

 

বক্তারা বলেন, “এই দিনটি গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়ের দিন। আমাদের আন্দোলনের ফলেই জনগণ আজ মুক্তচিন্তা ও অধিকার চর্চার সাহস পেয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।