Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল পাঁচটায় টায় উপজেলার কলেজ গেটে এ কর্মসূচি পালিত হয়।

বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, সৈয়দ আলী হোসেন, কেদারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতাহার আলী, দেহেগতি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এরশাদ হোসাইন, সেক্রেটারি মাওলানা ইদ্রিস হাসান, রহমতপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ হাসান আলী, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, চাঁদপাশা ইউনিয়ন জামাতের আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন, সেক্রেটারি জামাল হোসেন হাওলাদার, মাধবপাশা ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসাইন, সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা নোমান হোসেন, সেক্রেটারি ফাইজুল হক সোহাগ মৃধা, বরিশাল জেলা ছাত্রশিবিরের নেতা মোঃ শাহাদাত হোসেন, সেক্রেটারি মোঃ সৌরভ হোসাইন।

সমাবেশে নেতারা বলেন, “দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে, তা কখনো বৃথা যাবে না। স্বাধীন মতপ্রকাশের পথ বন্ধ করে জনগণের আন্দোলন থামানো যাবে না।”

গণমিছিল ও সমাবেশে জামায়াতের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি, সুষ্ঠু নির্বাচনের দাবি ও গনতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ এবং শেষ হয় মোনাজাতের মাধ্যমে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।