Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

সকালে কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক সুযশ কান্তি মন্ডল, আহ্বায়ক প্রভাষক যমুনা গোলদার, সহকারী অধ্যাপক আবুল কালাম শেখ, মিলন কান্তি মৈত্র, এস এম বনি আমিন, প্রভাষক শেখ দেলোয়ার হোসেন, আ. ব. ম শহীদুল ইসলাম এবং শিক্ষার্থী সুস্মিতা, ফাহিমা আক্তার ও ঐশী সাহা। সভা শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

একই দিন বিকেলে কচুয়া উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে কচুয়া বাজার প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা শহিদুজ্জামান মিল্টন, হাজরা জাহিদুল ইসলাম, বেদারউদ্দিন ডাকুয়া, যুবদল নেতা ওলিউর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল আরমান, ছাত্রদল নেতা জাকির হোসেন রাজু, উজ্জ্বল কুমার দাস, পার্থ হালদার, সাওন খান, জামাল হোসেন, ইমরান শেখসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও সাহসিকতা স্মরণ করে বলেন, এই গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।