Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুকে যারা বেছে নেয়, তাদের কেউ পরাজিত করতে পারে না- পিবিপ্রবিতে উপাচার্য

জেলা প্রতিনিধি, পিরোজপুর
আগস্ট ৫, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

 

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, “যারা মরতে চায়, তাদের কেউ মারতে পারে না।” তিনি আরও বলেন, “এই আন্দোলনে কোনো শ্রেণি-পেশা বাদ ছিল না। সবাই ব্যানার ছাড়াই রাস্তায় নেমেছিল। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন মৃত্যুকে আলিঙ্গন করতেই পথে নেমেছিল। এই আত্মত্যাগের মধ্য দিয়েই এসেছে নতুন বাংলাদেশ।”

 

তিনি বলেন, “আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্তত ১,৪০০ জন ছাত্র-জনতা এই আন্দোলনে জীবন দিয়েছেন। ৫ আগস্ট সরকার পতনের দিনও বিকেল ৩টার পর মাত্র আধাঘণ্টায় ৫২ জনকে গুলি করে হত্যা করা হয়। এমনকি সাভারে ছয়জনকে পুড়িয়ে মারা হয়—যা ১৯৭১-এর বর্বরতাকেও হার মানায়।”

 

তিনি আরও বলেন, “আমরা ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখন আর যুদ্ধ নয়, আমরা আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও স্বনির্ভর বাংলাদেশ রেখে যেতে চাই। জুলাইয়ের চেতনা আমাদের দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে প্রেরণা দেবে।”

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল, ডেইলি অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

 

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের রিফাত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের মীম আক্তার, সিএসই বিভাগের মারুফ হোসেন ও গণিত বিভাগের শাদাব হাসিন। তারা বলেন, “জুলাই আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। এই চেতনা জাতিকে বদলে দেবে।”

 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটকের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।