মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কেআর কলেজ শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. ওহিদুজ্জামান, উপজেলা বিএনপি নেতা এস এম শাহাজাহান, দেলোয়ার হোসেন ও শেখ শাহিন।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক অবিস্মরণীয় মাইলফলক। দেশের মানুষের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এ দিবস আমাদের প্রেরণা জোগায়।”
আলোচনা সভা শেষে একটি বিশাল শোভাযাত্রা কেআর কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

