শেখ আরিফুজ্জামান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে অনুজা মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস। মানবিক দিক ফুটে ওঠার গল্পই ৩৬ই জুলাই তথা ৫ই আগস্ট। বক্তব্য দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মারুফ হোসেন, আমির হামজা।
কালিগঞ্জের ছাত্র সমন্বয়ক মারুফ হাসান বলেন – শুধুমাত্র একটি দলকে ক্ষমতাচ্যুত করার জন্য ৫ই আগস্ট হয়নি। পাঁচই আগস্ট হয়েছিল দেশের সকল প্রকার বৈষম্য অন্যায় দুর্নীতি প্রতিরোধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশের প্রথম এবং প্রধান আকাঙ্ক্ষা ছিল ন্যায়বিচার এবং সংস্কার। যদি পরিবর্তনের কথা বলি , বাংলাদেশের তেমন বড় কোন পরিবর্তন হয়নি, শুধুমাত্র পরিবর্তন হয়েছে আমরা এখন কথা বলতে পারি, ‘ভয়হীনভাবে’ মতামত প্রকাশ করতে পারি—এটাই আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন। গণঅভ্যুত্থানের একটি বছর পরেও বলতে হয় কোনো ধরনের নতুন বন্দোবস্ত এখনও পর্যন্ত আমাদের কাছে ‘দৃশ্যমানভাবে শক্তিশালী’ হয়ে ওঠেনি।” মহান মুক্তিযুদ্ধের যে তিনটা ‘মূলনীতি’ ছিল- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার-সেটা নিশ্চিত করা। এটাকেই আমরা নতুন বন্দোবস্ত বোঝাচ্ছি।”
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, প্রাণী সম্পদ অফিসার, বিআরডিবি কর্মকর্তা, প্রেসক্লাব প্রতিনিধি, সাংবাদিক সমিতি, ও রিপোটার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। পুলিশের কার্যক্রম আরও দৃঢ়ভাবে সাধারণ মানুষের কাজে আসবে এমনটাই বক্তব্য দিয়েছিলেন অফিসার ইনচার্জ। ৫ আগস্ট ২০২৫, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্ণ হলেও শহিদদের হত্যার বিচার না হওয়াটা হতাশাজনক। এবং সকলকে নিয়ে বৈষম্য বিরোধী ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সকলের লক্ষ্য হওয়া উচিত। তাদের অনেকের মাঝেই এই বক্তব্যই উদ্ধৃত হয়েছে।
৫ই আগস্ট এর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নেয়া হলেও প্রথম স্থান অধিকার করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মরিয়ম পারভীন, হুমাইরা বিনতে সাকি ও আনিকা তাসনিম। দাবা প্রতিযোগিতায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আতিকুর রহমান বিজয়ী হয়। সৃজনশীল রচনা প্রতিযোগিতায় কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নুসরাত জাহান নোহা ও ইয়াসির আরাফাত পুরস্কার লাভ করে । গ্রাফিতে অংকনে ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, সরকারি কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করে।
এদিকে বাংলাদেশ জামাত ইসলামী কালিগঞ্জ শাখার উদ্যোগ বিকেল চারটায় প্রবাল বৃষ্টিকে উপেক্ষা করে র্যালি এবং পথসভা অনুষ্ঠিত হয়। এতে কালিগঞ্জ থানা আমির আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে শত শত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।দেশে চাঁদাবাজি বন্ধ,জুলাই সনদ প্রদান ও দ্রুত তাদের বিচার কার্যক্রম শুরুর ব্যাপারগুলো বক্তব্যের মুখ্য হয়ে দাঁড়ায়। উপস্থিত ছিলেন সেক্রেটারি প্রফেসর আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মওলানা আনারুল ইসলাম। শুরা ও কর্ম পরিষদের সদস্য প্রফেসর মোশাররফ হোসেন চৌধুরী। ফ্যাসিবাদ পতন দিবস উপলক্ষে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনের নেতৃত্বে বিজয় মিছিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ইন্জিয়ার আইয়ুব হোসেন মুকুল, সদস্য সাতক্ষীরা জেলা বিএনপি।
বিশেষ অতিথি সেভাবে উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব কালিগঞ্জ উপজেলা বিএনপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান বাপ্পি সাবেক সিনিঃযুগ্ন আহ্বায়ক কালিগঞ্জ উপজেলা বিএনপি, শেখ এবাদুল ইসলাম, সাবেক আহ্বায়ক কালিগঞ্জ উপজেলা বিএনপি, মো.রোকনুজ্জামান আহ্বায়ক কালিগঞ্জ উপজেলা কৃষকদল।

