Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপির বিজয় মিছিল,নিয়মতান্ত্রিক নির্বাচনের দাবি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমরা দেখছি একটি রাজনৈতিক দল এখনও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি। তারা জুলাই সনদে ‘৭১ আছে’ বলে হতাশ। যারা ৭১ মেনে নিতে পারে না, তারা জুলাই সনদও মেনে নিতে পারবে না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

বুধবার (৬ আগস্ট) খুলনার শিববাড়ী মোড়ে মহানগর ও জেলা আয়োজিত বিএনপির বিজয় মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে বিজয় মিছিল শিববাড়ি থেকে শুরু হয়ে রেলস্টেশন, ফেরিঘাট মোড় হয়ে রয়েল চত্বরে শেষ হয়।

আহমেদ আযম খান সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন ঘোষণার পর কেউ কেউ বলেন—পিআর না হলে নির্বাচন হবে না। ১১ কোটি ভোটার পিআর চেনে না। যারা মুক্তিযুদ্ধের সময়ও অস্ত্র ধরেছিল, তাদের উদ্দেশে বলব—নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসুন। ভোট দিলে ক্ষমতায় আসবেন, না দিলে বিরোধী দলে থাকবেন। অযথা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দেশের কোটি কোটি মানুষ আপনার পাশে আছে। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন।
বিএনপি নেতার আরও বক্তব্য, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১০ বছর ধরে দলকে ঐক্যবদ্ধ করেছেন। তার নেতৃত্বে গণঅভ্যুত্থান ফ্যাসিবাদী শাসনকে থামাতে সক্ষম হয়েছে। আজ আমরা একটি মুক্ত বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। তাই বিএনপি যৌক্তিক সংস্কার শেষে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছে।

সমাবেশে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে এক বছর আগে মাফিয়া সরকার উচ্ছেদ হয়েছে। এবার জনগণের কাছে পৌঁছাতে হবে এবং নির্বাচনী যাত্রা অব্যাহত রাখতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খুলনার শিল্পনগরীর ঐতিহ্য ফিরিয়ে আনবে।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, রেহেনা আক্তার, সৈয়দা নার্গিস আলী, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, মজিবর রহমান, ফরিদ আহমেদ মোল্লা, আসলাম পারভেজ, এজাজুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর। সমাবেশ সঞ্চালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও মাসুদ পারভেজ বাবু।

বিএনপি নেতারা খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনা খুনের নগরীতে পরিণত হয়েছে। খুন, চুরি, ছিনতাই ও মাদক অবিলম্বে বন্ধ করতে হবে। সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া বিজয় মিছিল যশোর রোড ও ফেরিঘাট হয়ে খানজাহান আলী রোড ধরে রয়েল মোড়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় পতাকা, রঙ-বেরঙের ব্যানার নিয়ে অংশ নেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বেলুন উড়িয়ে মিছিল উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।