মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে দুমকি শহরের নতুন বাজারস্থ আল মামুন সুপার মার্কেটের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, দুমকি উপজেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী প্রথম মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. আমির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন আরাফার।
পরে সকাল ১১টা ৩০ মিনিটে এশিয়ান টিভির প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী এতে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন —
আমার দেশ পত্রিকার কামাল হোসেন, ডেইলি প্রেজেন্ট টাইমসের মো. দেলোয়ার হোসেন, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, সমকালের এবাদুল হক, দিনকালের সাইদুর রহমান খান, জবাবদিহির আমির হোসেন, জনকণ্ঠের কাজি দুলাল, যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, সংবাদের জাহিদুল ইসলাম, ভোরের কাগজের হারুন অর রশিদ, আনন্দ টিভির মিজানুর রহমান, আমাদের সময়ের সুমন মৃধা, মানব কণ্ঠের আতিকুল ইসলাম, কালবেলার রাজিবুল ইসলাম এবং আলোকিত বাংলাদেশের রাকিবুল হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

