Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌহালী উপজেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়। ১৫ই আগষ্ট সকাল ১১ ঘটিকায় কুরকি বেবিষ্টান্ড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মোঃ জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কারী মোঃ ময়নুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর গণ মানুষের নেতা মোঃ আমিরুল ইসলাম খান আলিম । প্রধান অতিথির বক্তব্যে বলেন আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে ও আপনাদের দোয়া আশীর্বাদে ক্ষমতায় আসলে ও আমি বেলকুচি, চৌহালী, এনায়েতপুর থেকে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে চৌহালী উপজেলা ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত । প্রতিটি ইউনিয়নে কমপক্ষে এক হাজার (১০০০) করে ফ্যামিলি কার্ড বিতরণ করবো ইনশাআল্লাহ । যাতে করে, কার্ডদারী ফ্যামিলি স্বল্প মূল্যে বা বিনামূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী ক্রয় করতে পারেন (গরিব-অসহায় দুঃস্থ পরিবারের জন্য বিনামূল্যে প্রযোজ্য) । যমুনা তীর সংরক্ষণ করে ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করে ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন , আপনারা হয়তো জানেন এলাকার কিছু কুচক্রী মহল চৌহালী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে সিরাজগঞ্জ ৫ আসনকে কেন্দ্র করে জনগণের মাঝে নানা ধরনের অসত্য তথ্য ও গুজব ছড়াচ্ছে যা মোটেও সমচীন নয়। তিনি বলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী
প্রতি আসনে চার লক্ষ বিশ হাজার পাঁচশত ভোটার সংখ্যা হিসাব করে সংসদীয় আসন পূর্ণ বিন্যাস করেছেন। আর আমাদের চৌহালী উপজেলার মোট জনসংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজার ঊনষাট জন। তাই ভৌগোলিক অবস্থান যত বড়ই হোক যদি ভোটার কম থাকে সেখানে আসন পূর্ণ বিন্যাস করবেনা অতএব অযথা গুজব ছড়িয়ে অন্যকে দোষারোপ করে কোন ফল হবে না । এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করার আহ্বান জানান। পরে প্রধান অতিথি দলীয় নেতা কর্মীদের নিয়ে কুরকি বেবিষ্টান্ড শাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন অত্র অঞ্চলের বরেণ্য আলেম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল হামিদ । এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ , ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।