Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর থেকে ধোবাউড়ার ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ) 
আগস্ট ১৫, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ) 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার একটি ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. খোকন মিয়া (৩০) কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদাঙ্গাপাড়া গ্রামের আলী আকবরের ছেলে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার একটি টিম গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

মামলার নথি অনুযায়ী, গত ১০ মে ২০২৫ তারিখে গামারীতলা ইউনিয়নের আদাঙ্গাপাড়া গ্রামে এক তরুণীকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন খোকন মিয়া। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (নং–০৬) দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

 

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, “ধর্ষণ মামলার আসামি দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।