Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় উপজেলা বিএনপি, নজিপুর পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম এবং আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নজিপুর সরদারপাড়া মোড়ে বিএনপির দলীয় কার্যালয় ‘জিয়া ভবনে’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক জাবেদ মিজান ও আব্দুল্লাহ আল সাসুম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, আশরাফুল রিচার্ডসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।