Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যুবকের ম/রদেহ উ’দ্ধার, পরিবারের অ’ভিযোগ প/রকীয়ার

লিয়াকত  আলী খান,নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

লিয়াকত  আলী খান,নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার কাজির চর গ্রাম থেকে মো. মাহফুজ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ওই গ্রামের হাসমত উল্যাহর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহফুজ ওই গ্রামের মো. ছায়েদুল হকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পরিবারের অভিযোগ, প্রবাসী বন্ধু সোহাগের স্ত্রী আছমা আক্তার সম্প্রতি মাহফুজকে ইমুতে অশ্লীল ভিডিও পাঠিয়ে পরকীয়ার প্রস্তাব দেন। এ বিষয়ে মাহফুজ তার ভাবিকে অবহিত করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে শুক্রবার সকালে মাহফুজের বাবা ছায়েদুল হক সোহাগের বাবা-মাকে এ ঘটনা জানান এবং ভবিষ্যতে তাদের পুত্রবধূকে এমন কাজ থেকে বিরত রাখতে অনুরোধ করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকালে সোহাগের স্ত্রী আছমা আক্তার, তার ভগ্নিপতি শাহীন ও ভাই সবুজ প্রতিবেশী আবদুর রহমানের বাড়িতে গিয়ে মাহফুজের বাবা-মাকে গালমন্দ করেন। এ সময় তারা মাহফুজকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছে পরিবার।

পরিবারের দাবি, ওই ঘটনার পর শনিবার ভোরে বাড়ির পেছনে পেয়ারা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মাহফুজের মরদেহ পাওয়া যায়।

এদিকে সুধারাম মডেল থানার পুলিশ বলছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।