Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় র‌্যা’বের অ/ভিযানে ট্যা/পেন্টাডলসহ নারী আ/টক

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট থানার হরতকিডাঙ্গা এলাকা থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লাইলি বেগম (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাতের দিকে হরতকিডাঙ্গা পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

আটক লাইলি বেগম উপজেলার অমরপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে।

জানা যায়, মাদক কারবারি লাইলি ধামইরহাট থেকে ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানে করে জয়পুরহাটের দিকে মাদক নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ধামইরহাট থানার হরতকিডাঙ্গা এলাকার পাকা রাস্তায় চেকপোস্ট বসায়।

ভ্যানটি চেকপোস্ট অতিক্রম করার সময় র‌্যাব সদস্যরা গতি রোধ করে। পরে এক মহিলা র‌্যাব সদস্য লাইলি বেগমের শালীনতা বজায় রেখে তল্লাশি চালান। এ সময় তার হাতে থাকা ব্যাগ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

পরে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয় এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।