Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ট্রেনে কা/টা পড়ে মা’নসিক ভা’রসাম্যহীন যুবকের মৃ/ত্যু

নওগাঁ,জেলা প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ,জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।