Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ কলেজের বি’দ্যুৎসাহী সদস্য হলেন আ’ইনজীবী মিজানুর রহমান

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এসএম মিজানুর রহমান শামীমকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির ১নং বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

১২ আগস্ট ২০২৫ তারিখে বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রধান প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০০৮ সালের ২৫ নভেম্বরের সংশ্লিষ্ট পরিপত্র অনুসারে এবং উচ্চ মাধ্যমিক ও কলেজ শিক্ষা বোর্ডের বিধি মোতাবেক এসএম মিজানুর রহমানকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।
এই মনোনয়নের মাধ্যমে শিক্ষা ও সমাজসেবায় তার অভিজ্ঞতা বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।