Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জামায়াতের দুই নেতাকে চিঠি দিয়ে হুমকি, চাঁদা দাবি

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই নেতা থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

শনিবার (১৬ আগস্ট) উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। ওই চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। খামের প্রেরকের নাম লেখা ছিল “মো. কবির মিয়া” এবং ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রামের নাম।

 

এর আগে বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম ডাকযোগে আরেকটি হুমকিমূলক চিঠি পান। সেখানে তাকেও রাজনীতি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। খামের প্রেরক হিসেবে উল্লেখ করা হয় স্বরূপকাঠি পৌরসভার মো. জাহিদ সিকদারের নাম।

 

এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, “আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে হুমকি ও চাঁদার শিকার হয়েছেন। চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি।”

 

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, “অভিযোগ পেয়েছি। চিঠিতে থাকা মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা গেছে এগুলো চট্টগ্রামের। এ বিষয়ে তদন্ত চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।