Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বিয়ের দাবিতে নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের এক নারীর বাড়িতে অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে।

 

আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

 

তিনি জানান, স্ত্রী মারা যাওয়ার পর পুনরায় বিয়ের জন্য খোঁজাখুঁজি করতে গিয়ে দুই মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয়। প্রস্তাব দিলে নারী রাজি হয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা নেন। পরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি অবশেষে নারীর আসল বাড়ি খুঁজে বের করে শনিবার সকালে গিয়ে অনশন শুরু করেন।

 

আবুল কাসেম মুন্সির দাবি, “হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। প্রতারণার বিচার চাই।”

 

এ বিষয়ে স্থানীয়রা বলেন, ওই নারী পূর্বেও একাধিক ব্যক্তিকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তার শাস্তির দাবি করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নারী।

 

ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ ফকির জানান, “তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন। বর্তমানে ওই বৃদ্ধ অনশনে নেই। তাদের বিষয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”

 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, “আমার কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।