আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বার্ষিক শিশু ও যুব ফোরাম সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগস্ট দুপুর সাড়ে ১২টায় পারুলিয়া ইছামতী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, ইছামতী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান এবং দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।
সুশীলনের ন্যাশনাল চাইল্ড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পালের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সুশীলনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলার ৫টি ইউনিয়নের শিশু ও যুব ফোরামের কমিটির কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পট গান ও বিভিন্ন পোস্টারিংয়ের মাধ্যমে অতিথিদেরকে সুশীলনের পক্ষ থেকে শিশু ও যুব ফোরামের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
জানানো হয়, এই কমিটি শিশু শ্রম বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের মনিটরিংয়ের মাধ্যমে সচেতন ও স্বাবলম্বী করতে সহায়তা করাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।

