Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

রাজবাড়ী প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

“তোমার হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়—লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে জেলা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আবু তাহের এম তানভির এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাসান মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মাহমুদুল হাসান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, চিকিৎসক ডা. মোহাম্মদ ইউনুস আলী মোল্লা, প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন।

 

বক্তারা বলেন, ছাত্রশিবির সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখছে।

 

অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।