Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন এবং সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, সাংবাদিক রমেশ কুমার পার্থ, রফিকুল ইসলাম মোড়ল, শামসুজ্জামান বাবুল, মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ, এ হান্নান আল আজাদ, মোশাররফ হোসেন, আকরাম হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, মাছ বাংলাদেশের জাতীয় সম্পদ এবং এটি প্রাণিজ প্রোটিনের অন্যতম উৎস। সরকার মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা আরও বলেন, মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং অভয়াশ্রম রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

সভায় তরুণ উদ্যোক্তা ও মৎস্যচাষীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাছের বংশবিস্তার ও সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা, নিয়মিত অভিযান পরিচালনা, নিষিদ্ধ মাছ চাষ ও বাজারজাতকরণ বন্ধে গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।