Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৮ লাখ টাকার চেক বিতরণ

যশোর প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৫৮ লাখ টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪টি পরিবারের মাঝে এই চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার পর অনেকেই মামলা বা সাধারণ ডায়েরি না করায় সরকারি সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হন। তাই দুর্ঘটনার পরপরই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে নিহত ১১টি পরিবারের মাঝে প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত ৩টি পরিবারকে ৩ লাখ টাকা করে প্রদান করা হয়।

জেলা প্রশাসক বলেন, “যশোরে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। ট্রাফিক নিয়ম মেনে চলা, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফেরানো জরুরি হয়ে পড়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন, মোটর পরিদর্শক তারিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।