Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলের দিকনির্দেশনায় বুধবার (২০ আগস্ট) সকাল থেকে এ কর্মসূচি পালিত হয়।

 

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে দর্গাভিটা ও বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কছিম উদ্দিন বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান, মো. শহিদুল ইসলাম ফকির, মো. হালিম উল্লাহ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু সাইদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।