Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্যোগ ও বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।

 

এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মিলিত হয়।

 

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মৃণাল কান্তি বৈষ্ণব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সহ-সভাপতি ফায়েক উজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান ও সদস্য সচিব মাসুদ তালুকদার প্রমুখ।

 

বক্তব্য শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।