মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মিছিলটি ধামরাই পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর ফটকের সামনে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছাসেবক দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে সোচ্চার থাকবে।
আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

