Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকির পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

Link Copied!

মোঃ জসিম উদ্দিন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম. এ. রব মিয়ার আকন ভিলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুমকি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুল আলম মৃধা। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।

আরও উপস্থিত ছিলেন—মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক কবির শরীফ, সহ-সাধারণ সম্পাদক,মোঃ মোখলেছুর রহমান খান, সহ-সভাপতি উপজেলা বিএনপি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবদল মোঃ বেল্লাল হোসেন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল
পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজন সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম বারেক। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।