Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আগস্ট ২১, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে স্থানীয় ঘাঘর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।

 

অভিযান শেষে জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু জানান, দেশীয় মাছ রক্ষায় গত তিন মাসে ৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রায় ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে, যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন,“দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। শুধু মৎস্যজীবীদের নয়, যারা এসব জাল তৈরি বা বিপণনে জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।