Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিশ্ব মানবতার শান্তি কামনায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাড়কোনা শ্রীশ্রী গঁনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।

 

সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় মজুমদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কৃষ্ণভক্ত সম্প্রদায়, জয়গুরু সনাতন সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, প্রভূ নিতাই সম্প্রদায়, শ্যাম সুন্দর সম্প্রদায়, রাধামাধব সম্প্রদায়, মহাপ্রভূ সম্প্রদায়, শ্যামাপূজা সম্প্রদায় ও শিখাশ্রী সম্প্রদায় মহানামসুধা পরিবেশন করবেন।

 

সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস বলেন, “এটি আমাদের বাৎসরিক মহানামযজ্ঞানুষ্ঠান। বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় আমরা প্রতিবছর এ আয়োজন করে থাকি। এতে হাজারো সনাতন ধর্মালম্বী অংশগ্রহণ করেন। তাদের জন্য সেবাশ্রমের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।