Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের মেয়ের, মা–বাবা আহত

যশোর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যানের পেছন দিক থেকে ধাক্কায় প্রাইভেটকার দুর্ঘটনায় পড়ে এক শিশু নিহত ও তার মা–বাবা আহত হয়েছেন। নিহত শিশুর নাম হোসনা ইন ইফফা (১৩)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বিজয়রামপুর খৈয়তলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, নড়াইলের সদর উপজেলার ভওয়াখালীর বাসিন্দা গিয়াস আহমেদ সোহেল, তার স্ত্রী স্বপনীল ইসলাম ও মেয়ে ইফফা কেশবপুর থেকে প্রাইভেটকারে করে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইফফাকে মৃত ঘোষণা করেন। তার মা স্বপনীল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত বাবা গিয়াস আহমেদ সোহেলের চিকিৎসা চলছে যশোর জেনারেল হাসপাতালে।

মণিরামপুর থানার ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, “ঘাতক কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। গাড়ি ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।