Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শার্শার মালশাকুড় বিলে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয়রা পানিতে মরদেহটি ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে ডাঙায় তোলেন।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি উদ্ধারের সময় তার পরনে শুধু একটি টি-শার্ট ছিল, শরীরের নিচের অংশ সম্পূর্ণ উলঙ্গ ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

প্রথম পর্যায়ে স্থানীয়রা নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে না পারলেও পরবর্তীতে পুলিশি তদন্তে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহতের নাম খাইরুল ইসলাম (৩৫), বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামে। তিনি নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত নিঃসরণের আলামত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে তার মৃত্যু হয়েছে।

শার্শা থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আমরা ব্যাপক তদন্ত শুরু করেছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।