Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ২২, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বাগআঁচড়া বাগুড়ী আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফলজ বৃক্ষ রোপণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, দোয়া মাহফিল এবং কোরআনের হাফেজদের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সংগঠনের সূত্রে জানা যায়, ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিলে, শার্শার সাধারণ ছাত্রদের উদ্যোগে এই অরাজনৈতিক সংগঠনটি গড়ে ওঠে। এর পর থেকে নিয়মিতভাবে রক্তদান ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ বাবু হোসেনকে “সর্বোচ্চ রক্ত সংগ্রাহক”, মেহেদী আলীকে “বর্ষসেরা স্বেচ্ছাসেবক” এবং আবিদ হাসান রাফিকে “বর্ষসেরা সংগঠক” হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে বিদায়ী সিনিয়র নেতৃবৃন্দ—সাগর বিশ্বাস, ইব্রাহিম খলিল ও শাহারীয়াজ্জামান অয়নকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, সহ-সভাপতি সাগর বিশ্বাস ও রেজওয়ান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী, সাংগঠনিক সম্পাদক আল শাহারীয়ার অর্পণ, কোষাধ্যক্ষ শাহারীয়া অয়ন, এবং সংগঠনের সদস্য নাসিম, রাতিন, আসানুর, আল-আমিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।