Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ এখন অচল মাল, দেশে ফেরার সুযোগ নেই :যশোরে নুরুল হক নুর

যশোর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি অচল মাল। এদেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই। একইসাথে দেশে বিগত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলছে। এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

১৮-এর কোটা সংস্কার থেকে শুরু করে ২৪-এর রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

নুর বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে না কমার পেছনে পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার লোভকই দায়ী

তিনি বলেন, যারা এখনো ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাদের উচিত পতিত স্বৈরাচারদের দিকে তাকানো। দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারী প্রথা বানিয়ে রেখেছিল, কিন্তু এই দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না।

তিনি আরও বলেন, পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়, তাই নির্বাচনের আগেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি। রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচনে হবে

নুর অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা একা দেশ শাসন করেছেন, কিন্তু শেষ বেলায় দুপুরের ভাতও খেতে পারেননি।

তিনি বলেন, দিল্লির মাল দিল্লি চলে গেছে, যারা এখনো আস্ফালন দেখাচ্ছেন, দেশের সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। তিনি আওয়ামী লীগকে একটি ‘গণহত্যাকারী রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে বলেন, এই দল আর গ্রহণযোগ্য নয়।

সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল এবং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজ করছে।

তিনি বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং একটি বৈধ নির্বাচন, তবে নির্বাচন সংস্কার না হলে আবারও ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ফিরে আসবে।

সমাবেশে জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। সমাবেশটি পরিচালনা করেন যশোর জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।