Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ২৫, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

খ কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান।

 

এদিন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৫০ পরিবার ও বিভিন্ন ইউনিয়নের আরও ৫০ পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মশলাসহ শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

ইউএনও ডা. নাজিব হাসান জানান, প্রতিবছর ভারতীয় উজান থেকে নেমে আসা পানির ঢলে এ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়ে। এ সমস্যা নিরসনে দাউদখালী-রুদ্রপুর এলাকায় সুইচগেট ও বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বাঁধ নির্মিত হলে বন্যার দুর্ভোগ থেকে মানুষ স্থায়ীভাবে মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

তিনি আরও জানান, বন্যাদুর্গতদের জন্য ইতোমধ্যে ১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৬ টন চাল বিতরণ করা হয়েছে এবং মঙ্গলবার আরও ১০ টন চাল বিতরণ করা হবে। ধাপে ধাপে সব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৯নং উলাশী ইউনিয়নের প্রশাসক রাশেদুজ্জামান রাসেদ, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হজরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।