Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নারী জাইমা খাতুন (৫৫) একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরসাদিপুর গ্রামের মাঠের ভুট্টাক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।