Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খাজরায় জামায়াত নেতার বাড়িতে চুরি

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জামায়াতের যুব বিভাগের সেক্রেটারির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামালসহ প্রায় ১ লাখ ৩৩ হাজার ৬ শত টাকার সম্পদ নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

 

এজাহার সূত্রে জানা গেছে, খাজরা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি ও চেউটিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আবু সাদেক গত ১৫ আগস্ট সকালে পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। প্রায় এক সপ্তাহ পর ২৩ আগস্ট সকালে বাড়ি ফিরে এসে ঘরের দরজা খুলে দেখেন ভেতরে সবকিছু এলোমেলো এবং দক্ষিণ পাশের দেয়ালের ইট খোলা। এতে বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে।

 

চোরেরা কাঠের শোকেচের ড্রয়ার ভেঙে ভিতরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে—৮ আনা ওজনের তিনটি স্বর্ণের আংটি, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, ২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের নাকফুল। এছাড়া নগদ ১ হাজার ৬ শত টাকা, প্রায় ১০ হাজার টাকা দামের একটি সোলার ব্যাটারি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রও চুরি হয়েছে।

 

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, “চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।