ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি বাস্তবায়নকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক।

